সব
বরেণ্য শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ন্যাচারাল সায়েন্সে এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবেক ডীন ড. মো. আব্দুল মজিদ আর নেই। গত ৩ মার্চ (রোববার) মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে তার পুত্রের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজল মিয়া, উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলে।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি পরিবার মৃতের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা প্রকাশ করছে।
উল্লেখ্য, মৃত প্রফেসর ড. মো. আব্দুল মজিদ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাকাল ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত ন্যাচারাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড কেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি