অশনি’ বাংলাদেশে আসবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

;
  • প্রকাশিত: ৯ মে ২০২২, ৮:২২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশে আঘাত হানার আর কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সোমবার (৯ মে) সন্ধ্যায় সাভার থানা, পৌর ও আশুলিয়া থানা যুবলীগের যৌথ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ‘অশনি’ আগামীকাল (১০ মে) সকালে ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে। এরপর দুর্বল হয়ে যাবে তাই বাংলাদেশে এটি আঘাত হানার আশঙ্কা নেই।

তিনি বলেন, ঘূর্ণিঝড় অশনি এখন সুপার সাইক্লোন হয়ে অন্ধ্র প্রদেশের দিকে অবস্থান করছে। এটি ক্রমশ দুর্বল হচ্ছে। তবে ঘূর্ণিঝড়-পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সরকার মানুষের জানমালের নিরাপত্তায় ব্যাপক পদক্ষেপ নিয়েছিল।

সব শেষে বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ড. এম এ ওয়াজেদ মিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এস মিজান, সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি