সব
সৈয়দ মুহিবুর রহমান মিছলু: দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) বিকেল ৫টায় মেন্দিভাগ মেইন রোড পয়েন্টে (জালালাবাদ গ্যাস অফিসের সামনে) এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়।


উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের ২২ ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আব্দুল ওয়াহিদ, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আখতার সুবহানি, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আহমেদ কবির, সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হাজী এনাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. শাহাজান, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপশহর কল্যাণ পরিষদের সভাপতি মোঃ শফিকুল হক, মহানগর আওয়ামী লীগের সদস্য শিপা বেগম সুপা, মো. জালাল উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন শেখর, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহাদাত হোসেন সায়েম, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক মিনহাজ চৌধুরী লিটন, মোঃ সিরাজ খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, রেজওয়ান আহমদ, মহানগর যুবলীগ নেতা হুমায়ুন রশিদ সুমন, লালন আহমদ, ছাত্রলীগের কাজী জুবের আহমাদ প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি