আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন ৯ জুন: অর্থমন্ত্রী

;
  • প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ৪:৫৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী অর্থবছরের বাজেট ৯ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

বুধবার (২০ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্তে কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আয়কর সীমা ৩ লাখ থেকে বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিস্তারিত এখনো ঠিক হয়নি। তবে জনগণের জীবনে স্বাচ্ছন্দ্য আনতে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে।

এ সপ্তাহের প্রথমদিকে সরকারের উচ্চ পর্যায়ের সভায় ইতোমধ্যে ২০২২-২৩ অর্থবছরের বাজেটের প্রাথমিক পরিমাণ ঠিক করা হয়েছে। তা হল ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকা এবং রাজস্ব আয় ৪ লাখ ৩১ হাজার ৬৫৭ কোটি টাকা।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি