ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ মুস্তাক উদ্দিন আহমদ

test;
  • প্রকাশিত: ১৭ জুন ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ণ | আপডেট: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি: বালাগঞ্জবাসী সহ দেশ-বিদেশের সকল মুসলমানদের ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক সিলেট জেলা কৃষক লীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, বাংলাদেশ মুক্তি যোদ্ধা মঞ্চ সভাপতি ও সাবেক জেলা ছাত্রলীগের গণযোগাযোগ সম্পাদক সৈয়দ মুস্তাক উদ্দিন আহমদ।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, প্রতিবছর কুরবানীর ঈদ পালনের মধ্য দিয়ে স্বচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর মাংস আত্মীয়-স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে মুসলমানদের সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ আজহা’র ঐকান্তিক কামনা।

সমাজসেবী ও শিক্ষানুরাগি মুস্তাক উদ্দিন আহমদ বলেন, ঈদুল আজহা শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হযরত ইবরাহীম (আঃ) মহান আল্লাহর উদ্দেশে প্রিয় বস্তুকে কুরবানী করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে আছে।

হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি