সব
ডেস্ক নিউজ : সিলেট বিভাগীয় প্রেসক্লাব (এসডিপিসি)’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো চীফ, দৈনিক সুপার বাংলা নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক, মেসার্স ফোর স্টার কারুকাজ ফার্নিশিং এর চেয়ারম্যান এবং মেসার্স কারুকাজ এন্টারপ্রাইজ ও কারুকাজ গ্রুপ এর চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মুহিবুর রহমান মিছলু স্বপরিবারে আগামী ১৮ ডিসেম্বর ২০২২ ইং রবিবার এক সংক্ষিপ্ত সফরে আরব আমিরাত (দুবাই) যাচ্ছেন এবং দুবাই সফর শেষে সৌদি আরবে যাবেন। সেখানে ওমরাহ হজ্জ পালন করে দেশে ফিরে আসবেন।
১৭ ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় সিলেট বিভাগীয় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় গার্ডেন টাওয়ারে এক অনাড়ম্বর পরিবেশে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল করিম এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল আলম সুমন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমদ, সিলেট জেলা স্কাউট এর সহকারী কমিশনার মোঃ হিফজুর রহমান খান, বিভাগীয় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল কালাম, সহ অর্থ সম্পাদক হাবিবুর রহমান, কার্যকরী সদস্য ফয়ছল আহমদ, কামরুল ইসলাম প্রমুখ।
সভায় সংবর্ধিত অতিথি সৈয়দ মুহিবুর রহমান মিছলু ও তাঁর পরিবার কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এক সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ মুহিবুর রহমান মিছলু কৃতজ্ঞতা স্বীকার করে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া সময় স্বল্পতার জন্য অনেক আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব এবং সহকর্মীবৃন্দ কে বলে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি