করোনায় মৃত্যু দেখল বাংলাদেশ

;
  • প্রকাশিত: ২১ মে ২০২২, ১:৪০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এতে করে টানা এক মাস পর করোনায় একজনের মৃত্যু হলো। এর আগে গত ২০ মার্চ দেশে সর্বশেষ করোনায় তিনজনের মৃত্যু হয়েছিল। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জনে।

আজ শনিবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৯২০টি নমুনা সংগ্রহ এবং তিন হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ।

এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭২ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেন ১৯ লাখ ৭৪৭ জন।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি