সব
সদ্যপ্রয়াত কাউন্সিলর আব্দুল কাদির জিলানীর স্মরণে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আগামী সােমবার (৯ মে ২০২২) বাদ জোহর (জোহর জামাত ১:৪৫) কভেন্ট্রি রােড, জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার, কভেন্ট্রি রােড, স্মল হীথ-এ বার্মিংহাম বাঙালী কমিউনিটির উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়ােজন করা হয়েছে।
এই দোয়া মাহফিলে সকল আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য একান্তভাবে কামনা করছি।
আব্দুল কাদির জিলানী বৃটেনের একাধিক কাউন্সিল থেকে ৬ বার কাউন্সিলর নির্বাচিত হন। বিভিন্ন সামাজিক সংগঠনে ও উন্নয়নে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে ছিল ব্যাপক পরিচিতি। সদা হাস্যজ্জল, বন্ধুসুলভ নিরহংকার কাউন্সিলর আব্দুল কাদির জিলানীর মৃত্যুতে কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য, কাউন্সিলর আব্দুল কাদির জিলানী গত মঙ্গলবার ( ২ মে ২০২২), পবিত্র ঈদুল-ফিতর-এর দিবাগত রাত আনুমানিক ১টার সময় আকস্মিক ব্রেইনস্ট্রোক করে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার রেডিচ মসজিদে নূরে সম্পন্ন হয়েছে এবং ঐদিনই মরহুমকে রেডিচ গােরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের দেশের বাড়ী গােলাপগঞ্জ থানার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি