সব
ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেছে রাশিয়ার সৈন্যরা। এরপর কিয়েভের পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
টেলিগ্রাফ জানিয়েছে, রুশ বাহিনীর ট্যাঙ্ক ও সামরিক যেসব গাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, সেসব কিয়েভে প্রদর্শন করা হচ্ছে। রাজধানীর সেন্ট মাইকেল স্কয়ারে প্রদর্শন করা হয় রুশ সামরিক যানের ধ্বংসাবশেষ
মানুষজন ওইসব ধ্বংসাবশেষের সঙ্গে ছবি তুলেছেন।
এদিকে পূর্ব ইউক্রেনে অব্যাহত ধ্বংসাত্মক অভিযানের মধ্যে চার দিক থেকে সেভেরোদনেত্স্ক শহরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে রাশিয়ার সেনারা।
মিত্র দুটি পশ্চিমা দেশের জ্যেষ্ঠ নেতা ইউক্রেনকে আহ্বান জানিয়েছেন দ্রুত যুদ্ধবিরতি চুক্তিতে যাওয়ার জন্য। তাঁরা হলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
দ্রুত যুদ্ধবিরতি চুক্তিতে যাওয়ার সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে ইউক্রেন সরকার জানিয়েছে, মস্কোর হাতে ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রশ্ন রয়েছে এমন কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে তারা রাজি নয়।
সূত্র: দ্য টেলিগ্রাফ
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি