কুলাউড়ায় আম্পায়ার নূরুল ইসলা নাহিদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে সিলেট ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার এসোসিয়েশন

;
  • প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২, ৭:১৭ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সুপার বাংলা ডেক্স: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃতি আম্পায়ার নুরুল ইসলাম নাহিদ এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার এসোসিয়েশন।

এক বিবৃতিতে ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার এসোসিয়েশন নেতৃবৃন্দ আম্পায়ার নুরুল

ইসলাম নাহিদের উপর সন্ত্রাসী হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করেছেন।

উল্লেখ্য, গতকাল নিজ বাড়িতে ভূমি সংক্রান্ত বিরোধের ঝের ধরে অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি