খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

;
  • প্রকাশিত: ১২ জুন ২০২২, ১২:১০ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সুপার বাংলা ডেস্ক: সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১১ জুন ) নগরীর জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদে বাদ জোহর সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানসহ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ।

 

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি