সব
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (১৫ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৩৩ জনের ২৮ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে দুইজন, খুলনা বিভাগে একজন ও সিলেট বিভাগে দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে টানা ২৫ দিনের মত করোনা ভাইরাসে দেশে কারও মৃত্যু হয়নি। সর্বশেষ ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৪১৯ জন। একদিনে ৩ হাজার ৮১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেখানে শনাক্তের হার শূন্য দশমিক ৮৬।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি