সব
সিলেটের গোলাপগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল তিনটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনর রশীদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, বাঘা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন তোতা মিয়া, লক্ষনাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান, শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম কবির, সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি