সব
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থী বাছাই উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (৮ মে) বিকাল তিনটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কেন্দ্র যাকে মনোনয়ন দিবে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করতে হবে। কোন নেতাকর্মী নৌকার বিরুদ্ধে কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। গোলাপগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। উপ-নির্বাচনেও এই ধারা অব্যাহত রাখতে হবে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ।
সভায় গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন দশ জন প্রার্থী । তাদের সবাইকে সমঝোতার মাধ্যমে একক প্রার্থী নির্ধারণের জন্য পরামর্শ দেন জেলার নেতারা। তারা সমঝোতায় পৌঁছাতে না পারায় তাদের ১০ জনের নাম কেন্দ্রে প্রেরনের সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ।
যে দশ জন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন ইসলাম কামাল, সৈয়দ মিছবা উদ্দিন, মন্জুর শাফি চৌধুরী এলিম, শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ, আব্দুল ওয়াহাব জোয়ার্দার, আকবর আলী ফখর, নাজিরা বেগম শিলা ও ফরহাদ আহমদ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি