সব
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২০ মে) বিকেল চারটায় নিকাহ কমিউনিটি সেন্টারে এ কর্মিসভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। বঙ্গবন্ধুর নেতৃত্বে যেমন বাংলাদেশের স্বাধীনতা এসেছে তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে । তাই উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
উপজেলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ।
প্রধান বক্তার বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এড. নাসির উদ্দিন খান বলেন, দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে । নির্বাচন আসলে আঞ্চলিকতা ও আত্মীয়তা নামক বিষবাষ্প নির্বাচনে একটি নেতিবাচক প্রভাব সৃষ্টি করে যা সঠিক প্রার্থী নির্বাচনে বাধা হয়ে দাড়ায়। তাই তিনি বৃহত্তর স্বার্থে সকল প্রকার আঞ্চলিকতা ও আত্মীয়তার উর্ধে উঠে সবাইকে শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে কাজ করার আহবান জানান । এসময় তিনি শক্তিশালী সেন্টার কমিটি গঠনের নির্দেশনা দেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রুহেল, উপ- দফতর সম্পাদক মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, এড. মনসুর রশীদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
এসময় বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচন নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মনজুর সাফি চৌধুরী এলিম।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি