সব
চীনে একটি ভবন ধসে পড়ে অন্তত ২৩ জন আটকা পড়েছে। এ ঘটনায় আরো অন্তত ৩৯ জন নিখোঁজ রয়েছে। দেশটির মধ্যাঞ্চলে স্থানীয় সময় শনিবার দুর্ঘটনাটি ঘটেছে।
এএফপি জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
হুনান প্রদেশে অবস্থিত ওই ভবনটিতে একটি হোটেল, অ্যাপার্টমেন্ট এবং প্রেক্ষাগৃহ ছিল।
গতকাল কমপক্ষে ২৩ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন এবং আরো ৩৯ জন নিখোঁজ রয়েছেন। চাংশার মেয়র ঝেং জিয়ানশিন জানান, নিখোঁজদের জীবিত উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল ধসে পড়া ভবন থেকে পাচঁজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই ভবনটি আটতলা বিশিষ্ট।
যেকোনো মূল্যে সেখান থেকে লোকজনকে উদ্ধারের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। ভবনটি ধসে পড়ার কারণ জানতে তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।
সূত্র: এএফপি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি