সব
সিলেটের গোয়ানঘাট এলাকার জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি আদায় সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন ওই এলাকার সাংসদ এবং প্রবাসীকল্যান ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসক বরাবরে এই চিঠিতে তিনি এই অনুরোধ জানান। একইসঙ্গে তিনি চিঠিতে উল্লেখ করেন- ‘জেলা পর্যটন উন্নয়ন কমিটি কর্তৃক পর্যটনস্পট সমূহের প্রবেশ ফি নির্ধারণ, আদায় এবং আদায়কৃত অর্থ ব্যবহার সংক্রান্ত কোন আইনানুগ বিধান জারি হয়েছে কি না তা জানা প্রৃয়োজন’।
প্রবাসীকল্যান মন্ত্রীর চিঠি পেয়েছেন জানিয়ে সিলেটের জেলা প্রশাসক মঙ্গলবার দুপুরে বলেন, উনার একটি চিঠি আমি পেয়েছি। তার চিঠি পাওয়ার আগেই জাফলং থেকে প্রবেশ ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছি। জেলা পর্যটন উন্নয়ন কমিটির পরবর্তী বৈঠক না হওয়া পর্যন্ত প্রবেশ ফি আদায় বন্ধ থাকবে।
পর্যটন উন্নয়ন কমিটির পরবর্তী বৈঠক কবে জানতে চাইলে তিনি বলেন, এটি এখনও নির্ধারণ হয়নি। তারিখ নির্ধারণ হলে আপনাদের জানানো হবে।
সিলেটের অন্যতম পর্যটন এলাকা গোয়াইনঘাট উপজেলার জাফলং। জাফলংকে বলা হয় প্রকৃতি কন্যা। সবসময়ই জাফলংয়ে পর্যটককদের ভিড় লেগে থাকে। আগে এখানে বিনামূল্যে পর্যটকরা প্রবেশ করতে পারলেও গত বছর থেকে ১০ টাকা প্রবেশ ফি চালু করে উপজেলা প্রশাসন। একটি উন্মু নদী ও পাহাড় দেখার জন্য প্রবেশ আদায়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশেষত গত ৫ মে জাফলংয়ের টিকিট কাউন্টারের কর্মীরা পর্যটকদের মারধরের পর এনিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি