জেলা পরিষদের প্রশাসক হচ্ছেন সদ্য বিদায়ী চেয়ারম্যানরা

;
  • প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ৯:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সদ্য বিদায়ী চেয়ারম্যানদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। আজ বুধবার (২৭ এপ্রিল) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের বরাত দিয়ে মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১৭ এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার। এদিন স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি