জৈন্তাপুরে ত্রাণ বিতরণ করলেন মন্ত্রী ইমরান

;
  • প্রকাশিত: ২১ মে ২০২২, ১:৩৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আমি আপনাদেরকে দেখতে এসেছি এবং আপনাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে জৈন্তাপুরে ছুটে এসেছি। প্রধানমন্ত্রী যে পরিমান ত্রাণসামগ্রী পাঠিয়েছেন তা সুষ্ঠুভাবে বন্টন হয়েছে কি না তা খতিয়ে দেখতে হবে। এ ব্যাপারে কোনো অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। যত দিন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকবে ততদিন আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না।

মন্ত্রী আরো বলেন, যে সকল রাস্তা-ঘাট নষ্ট হয়েছে তা দ্রুত সময়ে সংস্কার করাই হচ্ছে সরকারের দায়িত্ব। পানি কমে যাওয়ার সাথে সাথে রাস্তা, কালভার্ট, ঘর-বাড়ী, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ সকল ক্ষেত্রে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে।

কৃষকদের হালি চারা ও ধান নষ্ট হওয়াতে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধন, তাই আপনাদের যা হওয়ার তা হয়েগেছে। এখন থেকে আগামী দিনের জন্য প্রস্তুতি নেন, আমরা কৃষি উপকরন থেকে শুরু করে সব রকম সহযোগিতা দিতে প্রস্তুত আছি। আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কমীদের উদ্দেশ্যে বলেন রাজনীতি শুধু নিজের জন্য না করে কিছুটা সময় হলেও মানুষের জন্য করতে হবে। তাই এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাড়াতে সকলের প্রতি আহবান জানান।

মন্ত্রী শনিবার (২১ মে) জৈন্তাপুর উপজেলার ফতেপুর, দরবস্ত, জৈন্তাপুর, নিজপাট ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান মো. বশির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তদীর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউদ্দিন প্রমুখ।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি