সব
এবার জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম টিকটকে দেখা যাবে লাইভ ফুটবল ম্যাচ। আগামী শুক্রবার স্প্যানিশ লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল সোসিয়েদাদ। এই ম্যাচটি টিকটকে দেখাবে স্প্যানিশ ব্রডকাস্টার গুল।
এই প্রথম টিকটকে স্প্যানিশ শীর্ষ পর্যায়ের কোনো ফুটবল সরাসরি দেখানো হবে
গুল জানিয়েছে, সরাসরি ম্যাচ দেখানোর ক্ষেত্রে কমপক্ষে ৩০জন লোক কাজ করবে এবং বিশেষ এক ডিভাইস ব্যবহার করে ৪ হাজার রেজ্যুলেশনের ছবি নেওয়া হবে। টিকটকের পাশাপাশি ম্যাচটি গুলের টিভিতেও দেখানো হবে।
লা লিগার ডিজিটাল স্ট্র্যাটেজি পরিচালক আলফ্রেডো বেরমোজো বলেছেন,’লা লিগার নতুন দর্শক তৈরিতে ও সব ধরনের দর্শকের কাছে ফুটবল পৌঁছে দিতে এটা আরও একটা পদক্ষেপ। টিকটকের সঙ্গে এই চুক্তিটি নিশ্চিত করে যে, লা লিগা এবং মিডিয়াপ্রো সাম্প্রতিক সময়ে লিগের মান উন্নত করা এবং ম্যাচের সম্প্রচারে আরও উন্নতি করার কাজ চালিয়ে যাচ্ছে। ‘
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি