সব
বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। হতাহত সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কারো নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার খোট্টাপাড়া তিনপুকুর নামক স্থানে মাদলা-বাগবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার এসআই শামীম হাসান জানান, অটোরিকশাটি গাবতলী উপজেলার বাগবাড়ীর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা খালি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশার চালকসহ সাত যাত্রী আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এক নারী মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর এক পুরুষ মারা যান। তবে এখন পর্যন্ত কারো নাম-পরিচয় পাওয়া যায়নি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি