সব
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে বাহরাইনে বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দদের নিয়ে ইফতার মাহফিল ও সুধী সমাবেশ করেছে তালিমুল কুরআন বাহরাইন।
শুক্রবার দেশটির মোহাররক এলাকায় আল ইসলাহ হল রুমে পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার বদরুল আলমের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুইজ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা তছির উদ্দিন, প্রধান আলোচক ছিলেন মো. সেলিম।
আরোও উপস্থিত ছিলেন-ইঞ্জিনিয়ার মনজুর আহমেদ, জয়নাল আবেদীনসহ বাহরাইন বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান থেকে দূতাবাস কর্মকর্তার মাধ্যমে মান্যবর রাষ্ট্রদূতকে সালাম ও শুভেচ্ছাবার্তা দেন ইঞ্জিনিয়ার বদরুল আলম।
পরিশেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি