নিউ মার্কেটে সংঘর্ষ : আরো তিনজন গ্রেপ্তার

;
  • প্রকাশিত: ৫ মে ২০২২, ৫:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

রাজধানীর নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাতকারী দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ছাড়া সংঘর্ষে হত্যাকাণ্ডে জড়িত আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ মে) দিনগত রাতে শরীয়তপুর ও কক্সবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, সম্প্রতি ঢাকার নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় জড়িত একজন এবং সংঘর্ষের সূত্রপাতকারী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকের সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি