ফাঁকা ঢাকায় তীক্ষ্ণ দৃষ্টি পুলিশের

;
  • প্রকাশিত: ২ মে ২০২২, ৯:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

রাত পোহালেই ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে মানুষজন বাড়ি যাওয়ায় রাজধানী এখন ফাঁকা। আর এই ফাঁকা ঢাকাকে নিরাপত্তা দিতে কোমর বেঁধে মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মূলত গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে রাজধানীর জন্য বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে ডিএমপি।

ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে, কাল ঈদ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে মানুষজন বাড়ি গেছে। আর ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত রাজধানীতে তীক্ষ্ণ দৃষ্টি থাকবে পুলিশের।

অন্যদিকে ডিএমপির বেশ কয়েকটি থানা সূত্রে জানা গেছে, ঈদের এক দিন আগে থেকে ঢাকার নিরাপত্তার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলোতে। ফাঁকা ঢাকার বাসা বাড়ি ও রাস্তায় যেন কোনো চুরি, ছিনতাই ও ডাকাতি না ঘটে, সেজন্য থানাগুলোকে আবাসিক এলাকা থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ জায়গায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি