বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

;
  • প্রকাশিত: ২ মে ২০২২, ৯:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদের দিন বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তার সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

রাষ্ট্রপ্রধান কভিড-১৯ মহামারির প্রাদুর্ভাব এড়াতে এবার রাজধানীর জাতীয় ঈদগাহের পরিবর্তে রাষ্ট্রপতি ভবনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করবেন।

আজ রবিবার রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন জানান, বঙ্গভবনে সকাল ৯টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজের পর রাষ্ট্রপতি ক্রেডেনশিয়াল হলে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

সূত্র : বাসস।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি