বালাগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেসব্রিফিং

;
  • প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ১১:২৯ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

আব্দুল করিম খান, বালাগঞ্জ থেকে: ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ ও উদ্ভাবনী অলিম্পিয়াড় উপলক্ষে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার (১০নভেম্বর) এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার। তিনি জানান, সরকারি দপ্তরসমূহের অংশগ্রহণে মেলায় নাগরিক বান্ধব সেবা প্রদানের পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণ করা হবে। মেলায় স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা রাখা হবে। মেলায় ৪টি প্যাভিলিয়নে ২৯টি ষ্টল থাকবে।

এছাড়াও প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্ত্তী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন, সাংবাদিক মো. কাজল মিয়া, রাজিব আহমদ রাজিন, মো. জাকির হোসেন, অফিস সহকারী জাবেদ আহমদ চৌধুরী তোফায়েল প্রমুখ।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি