সব
সময়টা মোটেও ভাল যাচ্ছেনা ব্রাজিলিয়ান তারকা নেইমারের। যে লক্ষ্যে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন তাঁর কিছুই পূরণ করতে পারেননি এই ব্রাজিলিয়ান।
ফ্রেঞ্চ ক্লাবটিকে লিগ শিরোপা জেতালেও অধরা চ্যাম্পিয়নস লিগ এখনো জেতাতে পারেনি। ক্লাবের মত নিজ দেশ ব্রাজিলকেও এখনো জেতাতে পারেনি বিশ্বকাপ।
হলুদ জার্সিতে দুইবার বিশ্ব মঞ্চে খেললেও শিরোপার স্বাদ পাইয়ে দিতে পারেনি।
তবে লক্ষ্য ঠিক করেছেন নেইমার। জীবন দিয়ে হলেও ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে চান তিনি। ফ্লামেঙ্গোর দিয়েগো রিবাসের সঙ্গে অনলাইনে আলাপচারিতায় পিএসজি তারকা বলেছেন,’শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হচ্ছি। আমাদের এবার ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে হবে। এটার জন্য আমি আমার জীবন দিয়ে দেব। আমি দুটি বিশ্বকাপ খেলেছি এবং আমি জানি কিভাবে খেলতে হয়। আপনি যদি তৈরি না থাকেন, সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমি এবার সুযোগ হাতছাড়া করতে চাই না। ‘
নেইমার আরও বলেছেন,’আমি এবার পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা পারিনি। এখন আমি ২০২২ সালটা বিশ্বকাপ জিতে শেষ করতে চাই। ‘ ২০১৪ সালে ঘরের মাঠে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। আর ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে শেষ হয় সেলেসাওদের যাত্রা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি