বড়লেখায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট শুরু বৃহস্পতিবার

;
  • প্রকাশিত: ৮ মে ২০২২, ৪:৩৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারের বড়লেখায় বৃহস্পতিবার (১২ মে) থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) শুরু হচ্ছে।

টুর্নামেন্ট সফল করার জন্য গত শুক্রবার (৬ মে) রাত ৭টায় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল আহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ।

এসময় বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, দাসেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন চক্রবর্ত্তী, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান চুন্নু, সদস্য আমির উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ, খেলোয়াড় কল্যাণ সমিতির সহ সভাপতি আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল আহাদ বলেন, ‘টুর্নামেন্ট সফল করতে প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করছি।’

প্রসঙ্গত, টুর্নামেন্টে বড়লেখার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১১টি দল অংশ নেবে। উপজেলা প্রশাসনের আয়োজনে বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি