সব
জনগণ এখন আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে হামলা ও নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করতে না দেওয়ার ঘোষণায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের পূর্বের রাতে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝরা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের হামলা নিঃসন্দেহে চরম কাপুরুষতা। সারা দেশকেই এরা রক্তারক্তি ও হানাহানির অন্ধকারে ঢেকে দিয়েছে।
জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে বর্তমান অবৈধ সরকার তাদের দলের সন্ত্রাসীদেরকে দুষ্কর্ম সংঘটনের আশকারা দিয়ে বিরোধী মত ও বিশ্বাসীদের মানুষের ওপর চড়াও হচ্ছে। ’
মির্জা ফখরুল আরো বলেন, বরিশালে বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং তাকে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করতে না দেওয়ার ঘোষণা সেটিরই নির্মম বহিঃপ্রকাশ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি