মুহিতের মৃত্যুতে সিলেট আ’ লীগের দুইদিনের শোক

;
  • প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ১০:৪৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে সিলেটে আওয়ামী লীগের পক্ষ থেকে দুইদিনের শোক ঘোষণা করা হয়েছে। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- কালো ব্যাচ ধারণ ও ঈদের পরদিন মিলাদ ও দোয়া মাহফিল।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবুল মাল আবদুল মুহিত। ৮৮ বছর বয়সী মুহিত বার্ধক্যসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি একাধারে ছিলেন ভাষাসৈনিক, অর্থনীতিবিদ লেখক।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি