রাষ্ট্রপতির নির্দেশ বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার

;
  • প্রকাশিত: ১১ মে ২০২২, ৬:২৫ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়গুলোকে গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় বঙ্গভবনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাংয়ের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ নির্দেশ দেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, মানবসম্পদ উন্নয়নে গুণগত শিক্ষার বিকল্প নেই। এ ছাড়া গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার করতে হবে।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কারিকুলাম প্রণয়নের পরামর্শ দেন রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও উন্নয়নসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় ভিসি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি