সব
সিলেটের আলোচিত রায়হন আহমদ হত্যা মামলার চার্জ গঠনের তারিখ পিছিয়েছে। আগামী ১৮ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন আদালত। রাষ্ট্রপক্ষ প্রস্তুত না থাকায় আজ মঙ্গলবার (১২ এপ্রিল) চার্জ গঠন সম্ভব হয়নি।
বাদিপক্ষের আইনজীবী সুমন পারভেজ বলেন, সিলেট নগরীর আখালিয়া এলাকার যুবক রায়হান আহমদ হত্যা মামলার চার্জ গঠনের ধার্য্য দিন ছিলো আজ। কিন্তু রাষ্ট্রপক্ষের প্রস্তুতি না থাকায় চার্জ গঠন সম্ভব হয়নি। পরবর্তী তারিখ আগামী ১৮ এপ্রিল ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার দুপুর ১টার দিকে রায়হন আহমদ হত্যা মামলার মূল আসামি বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ বরখাস্তকৃত এস.আই আকবর হোসনে ভুইয়াসহ সকল আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি