রুশ ও মার্কিন সামরিক কর্মকর্তারা আলাপ করলেন

;
  • প্রকাশিত: ২০ মে ২০২২, ৯:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যে আলাপ হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর প্রায় তিন মাস পর প্রথম বারের মতো টেলিফোনে নিজেদের মধ্যে আলাপ করেছেন দেশ দু‌’টির শীর্ষ জেনারেলরা।

আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে।

পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি তার রুশ সমকক্ষ জেনারেল ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

ইউএস জয়েন্ট স্টাফের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি এবং রুশ জেনারেল স্টাফের প্রধান গেরাসিমভের মধ্যে কথা হয়েছে।

নিরাপত্তা সম্পর্কিত নানা বিষয়াদি নিয়ে তারা কথা বলেছেন বলেও জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি