সব
মার্কিন গোয়েন্দারা ইউক্রেনকে এমন তথ্য সরবরাহ করেছে, যা ব্যবহার করে রুশ জেনারেলদের অনেককে হত্যা করতে ইউক্রেনীয় বাহিনীকে সহায়তা করেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সময় বুধবার নিই ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয়েছে। এসব তথ্যের ওপর ভিত্তি করে রুশ জেনারেলদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার সুযোগ পেয়েছে ইউক্রেন।
যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি আরো জানিয়েছে, এ ধরনের সহায়তা ইউক্রেনকে রিয়েল টাইম যুদ্ধক্ষেত্রে গোয়েন্দা তথ্য সরবরাহের জন্য বাইডেন প্রশাসনের শ্রেণিবদ্ধ প্রচেষ্টার একটি অংশ।
ইউক্রেনকে রাশিয়ার সামরিক অবস্থান এবং অন্যান্য বিশদ বিবরণ সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। সেই সব গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে রুশ জেনারেলদের শনাক্ত করতে পেরেছে ইউক্রেন। তারপর অভিযান পরিচালনা করেছে ইউক্রেনীয় বাহিনী।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানো নিয়ে ন্যাটো সামরিক জোটকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের উদ্দেশে পাঠানো অস্ত্র বা সামরিক সরঞ্জামের চালান তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
সূত্র : এনডিটিভি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি