শামসুদ্দিন হাসপাতালের শহীদদের স্মরণ আজ

;
  • প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২, ৯:০৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

১৯৭১ সালের ৯ এপ্রিল সিলেটের সদর হাসপাতালে (বর্তমান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল) কর্তব্যরত অবস্থায় বর্বর পাকিস্তানিদের হামলায় নির্মমভাবে শহীদ হন ডা. শামসুদ্দিন আহমদ ডা. শ্যামলকান্তি লালা, নার্স মাহমুদুর রহমান ও অ্যাম্বুলেন্স চালক কুরবান আলী। আজ শনিবার তাদের ৫১তম শাহাদাতবার্ষিকী।
প্রতি বছরের মতো এবারও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ নিয়েছে ‘নাগরিক মৈত্রী’ সিলেট। আজ শনিবার সকাল ১১টায় চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন ‘নাগরিক মৈত্রী’ সিলেটের আহ্বায়ক অ্যাডভোকেট সময় বিজয় সী শেখর।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি