শাহবাজের মন্ত্রিসভায় বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী!

;
  • প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে ইমরান খান হেরে যাওয়ার পর এটা নিশ্চিতই ছিল যে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন। সোমবার তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন। এখন শুরু হয়েছে শাহবাজের নতুন মন্ত্রিসভা কেমন হবে কিংবা কে স্থান পাচ্ছেন মন্ত্রিসভায় সেটা নিয়ে।

শাহবাজের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পেছনে ইমরানবিরোধী পুরো রাজনৈতিক জোটেরই অবদান আছে।

সে কারণে এই সব দলের নেতাদেরই উপস্থিতি মন্ত্রিসভায় থাকবে, সেটাই স্বাভাবিক। এর ব্যতিক্রম হবে না বলেই জানানো হচ্ছে সংবাদমাধ্যমগুলোতেও।

খুব শিগগিরই মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  জানা গেছে, সবচেয়ে বড় দল হিসেবে শাহবাজের দল পিএমএলের (এন) ১২ নেতা মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। এ ছাড়া দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপির সাতজন নেতা মন্ত্রিসভায় জায়গা পাবেন।

এর বাইরে জেইউআই-এফের চারজন, এমকিউএম-পির দুজন এবং এএনপি, জামহুরি ওয়াতান পার্টি ও বেলুচিস্তান আওয়ামী পার্টির একজন করে নেতা নতুন মন্ত্রিসভায় স্থান করে নিতে পারেন।

এর মধ্যে বিলাওয়াল ভুট্টো জারদারি পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে। পিপিপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ৩৩ বছর বয়সী বিলাওয়াল।

 

সূত্র : ডন ও জিও নিউজ।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি