শ্রীলঙ্কা : কারফিউ দমাতে পারেনি বিক্ষোভ

;
  • প্রকাশিত: ১০ মে ২০২২, ৬:৪০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

শ্রীলঙ্কায় গণবিক্ষোভ সামাল দিতে গত সোমবার কারফিউ জারি করা হলেও তাতে কোনো কাজ হয়নি। কারফিউ ভেঙে বিক্ষোভ অব্যাহত রেখেছে সরকারবিরোধীরা।

বিক্ষুব্ধ প্রতিবাদকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বিক্ষোভের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে মঙ্গলবার ‘জনগণের সম্পত্তি ধ্বংসে লিপ্ত বিক্ষোভকারীদের’ দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রবল বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজাপক্ষে। কিন্তু তাতে সরকারবিরোধী বিক্ষোভ একটুও প্রশমিত হয়নি। বরং বিক্ষোভকারীরা সদ্য পদত্যাগকারী মাহিন্দার বাসভবনে হামলা চালায়। তাঁর বাসভবন প্রাঙ্গণে কমপক্ষে ১০টি পেট্রলবোমা ছোড়া হয় বলে জানান এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি