সিলেটে আরও বৃষ্টির সম্ভাবনা

;
  • প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ৮:৩২ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দেশের ভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে সিলেটে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেট অঞ্চলে বৃষ্টিপাত ও অন্যান্য স্থানে চলমান তাপপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৫ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিন) সিলেট অঞ্চলে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি