সিলেটে মুহিতকে শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, জানাজা আলিয়া মাঠে

;
  • প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ৮:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সদ্যপ্রয়াত সাবেক অর্থমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের জানাজা সিলেটে অনুষ্ঠিত হবে আলিয়া মাদ্রাসা মাঠে। রবিবার (১ মে) দুপুর দুইটায় এ জানাজা হবে।

এর আগে দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।

জানাজা শেষে সিলেট নগরীর রায়নগরস্থ পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (৩০ এপ্রিল) বিকালে সড়কপথে তাঁর মরদেহ সিলেটে আনা হবে।

আজ শনিবার বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর গুলশান আজাদ মসজিদে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। প্রথম জানাজা শেষে সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর সাড়ে ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি