সিলেট অঞ্চলের সব নদ-নদীর পানি বাড়ছে

;
  • প্রকাশিত: ৫ মে ২০২২, ৩:০৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান-প্রধান নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। ব’ন্যা পূর্বাভাস ও সতর্কী’করণ কেন্দ্রর তথ্যমতে আগামী ২৪ ঘণ্টায় এ অবস্থার আরও অবনতি হবে।

বুধবার (৪ মে) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) ব’ন্যা পূর্বাভাস ও সতর্কী’করণ কেন্দ্র এ নিয়ে সতর্ক নোটিশ দিয়েছে।

দেশের আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেল ভিত্তিক পূর্বাভাসে ভা’রী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভা’রতের বরাক অববাহিকা, মিজো’রাম ও ত্রিপুরা প্রদেশের কতিপয় স্থানে এ বৃষ্টি হবে। ফলে সুরমা, কুশিয়ারা, গামতী, মনু, তিতাস, খোয়াই ও ফেনী নদীর পানি দ্রুত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের গঠিত বিশেষজ্ঞ কমিটি মে মাসের পূর্বাভাসে জানিয়েছে, মে মাসে ভা’রী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলীয় কিছু স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক ব’ন্যা হতে পারে।

ব’ন্যা পূর্বাভাস ও সতর্কী’করণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকবে।

এদিকে, আগামী ৪৮ ঘণ্টার (২ দিন) মধ্যে আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি