সিলেট শহরে হু-হু করে ঢুকছে পানি

;
  • প্রকাশিত: ১৭ মে ২০২২, ১০:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বর্ষণ-পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটে ভয়াবহ রূপ নিয়েছে মঙ্গলবার (১৭ মে) দুপুরে। বিভাগের প্রধান নদী সুরমা, কুশিয়ারা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের ৬টি ও সুনামগঞ্জের ৬টি মোট ১২টি উপজেলায় বন্যা পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে।

এদিন দেখা গেছে, সিলেট শহরের নিকট সুরমার পানি বিপদসীমার উপরে। পানি উপচে শহরের অভিজাত এলাকা উপশহরে পানি ঢুকছে। এছাড়া তালতলা, কুশিঘাটসহ বিভিন্ন এলাকায় হু-হু করে পানি ঢুকছে। শহরের ড্রেন ও নালা, ছড়া দিয়ে পানি সুরমায় প্রবাহিত হচ্ছে না। কাজীর বাজারের কাছের নালাসহ বিভিন্ন নালা দিয়ে এখন সুরমার পানি শহরে ঢুকে সয়লাব। অনেকের বাসাবাড়িতে পানি ঢুকে রান্নাবান্না বন্ধ। গ্রামীণ সড়ক এমনকি জেলা সদরের সাথে উপজেলা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সুনামগঞ্জের, ছাতক, তাহিরপুরের অবস্থাও সূচনীয়।

গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ৩৬৯ মি. বৃষ্টিপাত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সকাল ৯টায় জানিয়েছে, বৃষ্টি কম হলেও প্রায় নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানান, সিলেট অঞ্চলে বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে উজান থেকে নেমে আসা ঢল। ভারতের মেঘালয়, ত্রিপুরা ও আসাম প্রদেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। এর ফলে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি