সব
অনিবার্য্য কারণে পরবর্তী ঘোষনার আগ পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রে কোভিড-১৯ টিকার শুধু মাত্র ৩য় ডোজ প্রদান বন্ধ থাকবে। রবিবার (৮ মে) এ সিদ্ধান্ত কার্যকর হবে।
তবে, বন্দরবাজারস্থ নগর ভবনে স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে সিনোভ্যাক ও সিনোফার্ম টিকা দান কার্যক্রম যথানিয়মে চলমান থাকবে।
শনিবার (৭ মে) সিসিকের স্বাস্থ্য বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
প্রসঙ্গত, কোভিড-১৯ ভ্যাকসিনের টিকার সনদ সংক্রান্ত যেকোন প্রয়োজনে সিলেট সিটি কর্পোরেশনের নীচ তলায় স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি