সৌদি সফরে এরদোয়ান

;
  • প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ৮:০২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এরদোয়ানের সফরসংক্রান্ত কয়েকটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, প্রিন্স সালমান ও এরদোয়ান পরস্পরকে আলিঙ্গন করছেন।

২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগির আলোচিত হত্যাকাণ্ডের পর প্রথমবারের মতো সৌদি আরব সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। গত বৃহস্পতিবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন এরদোয়ান।

ইসলামী বিশ্বের দুই নেতৃস্থানীয় দেশের মধ্যে সম্পর্কোন্নয়ন এরদোয়ানের সফরের উদ্দেশ্য।

এরদোয়ান বলেছেন, এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যুগের উন্মোচন হবে। পারস্পরিক স্বার্থে সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়াতে হবে।

তুরস্কের মুদ্রার পতন ও মূল্যস্ফীতির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের মধ্যে সৌদি আরব সফরে গিয়েছেন এরদোয়ান।

২০১৮ সালে সৌদি আরবের তুর্কি কনসুলেটে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর লাশ টুকরা টুকরা করে ফেলেন সৌদি গোয়েন্দারা। তাঁর দেহাবশেষ আর খুঁজে পাওয়া যায়নি। খাশোগি হত্যার পেছনে প্রিন্স সালমান কলকাঠি নেড়েছেন বলে দাবি করে আসছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। তবে এই অভিযোগ নাকচ করেছে রিয়াদ।

সৌদি কর্তৃপক্ষ স্বীকার করেছে যে ‘বিপথগামী গোয়েন্দারা’ খাশোগিকে হত্যা করেছে। ওই ঘটনার পর সৌদি আরব ও ন্যাটোর একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ সদস্য তুরস্কের সম্পর্কে শীতলতা সৃষ্টি হয়।

সূত্র : এএফপি

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি