হতাশ হলেও রায় মেনে নেওয়ার ঘোষণা ইমরানের

;
  • প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২, ৮:১৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

পাকিস্তানি পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ পুনর্বহাল করে দেওয়া সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এই রায়ে তিনি হতাশ বলে জানিয়েছেন। ইমরান বলেছেন, চূড়ান্ত রায় দেওয়ার আগে আদালত ‘হুমকির চিঠি’ দেখে নিতে পারতেন। তিনি আরো বলেন, ‘আমদানি করা’ কোনো সরকারকে মেনে নেবেন না।

কাল রবিবার তিনি শান্তিপূর্ণভাবে বিক্ষোভে নামতেও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ইমরান গতকাল শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি