হোটেল শ্রমিক নাজিম হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা

;
  • প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ৯:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট নগরীর মেডিকেল রোডে সিনিয়র-জুনিয়র দ্ব›েদ্ব নিহত হোটেল শ্রমিক নাজিম আহমদ (২০) খুনের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত নাজিমের পিতা নুর মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেষবরষ নয়াবাড়ি গ্রামের মৃত মীর কাশেমের ছেলে গ্রেফতারকৃত জুয়েল আহমদ (১৮), নগরীর মুন্সিপাড়ার রুমেল আহমদ (২১), সুবিদবাজার বনকলাপাড়ার সোহাগ(২১), মোজাম্মেল(১৮), মুন্সিপাড়ার ইমন (১৮), মুন্সিপাড়ার আফতাব হোসেনের ছেলে জনি (১৯), কুয়ারপাড়ের ময়না মিয়ার ছেলে ইমন (২৪), মুন্সিপাড়ার আফসার হোসেনের ছেলে সামি (১৮), বাগবাড়ি এলাকার কবির (১৮) এবং সুবিদবাজার বনকলাপাড়ার রফিকুল (১৯)-কে আসামী করা হয়েছে। ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে নাজিমের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কোতয়ালী থানার ওসি আলী মাহমুদ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক আসামী জুয়েলকে রবিবার জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ হত্যাকান্ড জড়িত থাকা সবাইকে গ্রেফতার করতে চেষ্টা অব্যাহত আছে। আজ-কালের মধ্যে সব কিছু উদঘাটিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত শনিবার রাতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে কথা কাটাকাটির জেরে নাজিম আহমদ (২০) নামের যুবক খুন হন। পেশায় তিনি হোটেল শ্রমিক। তিনি সুনামগঞ্জের ধর্মপাশার নুর মিয়ার পুত্র ও সিলেট নগরীর দরগা মহল্লা এলাকার বাসিন্দা।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি