সব
অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অল রাউন্ডার ৪৬ বছর বয়সী অ্যান্ড্রু সাইমন্ডস সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সাবেক এই অল রাউন্ডার ২৬টি টেস্ট, ১৯৮টি ওয়ান ডে এবং ১৪টি টি টোয়েন্টি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে গাড়ি রাস্তা থেকে ছিটকে। চিকিৎসকরা সাবেক এই ক্রিকেটারকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করেও ব্যর্থ হন।
অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে শোক জানিয়েছেন, তার সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট, পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বর্ডার।
অ্যান্ড্রু সাইমন্ডসের জন্ম ইংল্যান্ডের বার্মিংহামে। ইংলিশ বাবা-মায়ের সঙ্গে ছোটবেলাতেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। পরে সেখানেই শুরু করেন ক্রিকেট। ঘরোয়া লিগে তার দারুণ পারফর্ম অস্ট্রেলিয়া জাতীয় দলেও জায়গা করে দেয়।
সূত্র: বিবিসি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি