মধ্যপ্রাচ্যসহ ইউরোপের দেশে আজকে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ মুসলিম জাহানে দিয়ে আসছে শান্তির বার্তা। ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে ঈদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃটেনের বার্মিংহাম স্মলহীথ পার্কে প্রতি বছরের ন্যায় এবারও ইউরোপের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯.৩০ ঘটিকায়। লন্ডনের সর্ববৃহৎ মসজীদ ইস্ট লন্ডন মসজীদে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। তাছাড়াও লন্ডনে একাধিক পার্কের খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। লন্ডন বাইরেও বিভিন্ন শহরে খোলা মাঠে ঈদের জামাত এর ব্যবস্থা করা হয়েছে তবে তা নির্ভর করছে শুষ্ক আবহাওয়ায় উপরে। বার্মিংহাম জামে মসজিদ ইসলামিক সেন্টারের ঈদগাহে সকাল ৮টায় ও ১০টায় দুটি জামাত হওয়ার কথা রয়েছে তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল ৭, ৮, ৯, ১০ ও ১১ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।