Daily Super Bangla Logo


আজ শেরেবাংলার ৬০তম মৃত্যুবার্ষিকী

২৭ এপ্রিল ২০২২, ৭:৩৪ পূর্বাহ্ণ

উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, জাতীয় নেতা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন এই বরেণ্য রাজনীতিবিদ।

এ কে ফজলুল হক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্রিটিশবিরোধী আন্দোলনেও তাঁর অবদান ছিল।

১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ