Daily Super Bangla Logo


আবহাওয়া অফিস: সিলেটে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

২০ মে ২০২২, ৭:৫৯ পূর্বাহ্ণ

সিলেটসহ দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এ সব এলাকার নৌবন্দরসমূহকে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের ৪টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৮টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, সিলেটসহ রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এ সব এলাকার নৌবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত (পুনঃ) ২ নং নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ