Daily Super Bangla Logo


আবুল মাল আব্দুল মুহিতের জানাজা সম্পন্ন

১ মে ২০২২, ৯:০৯ পূর্বাহ্ণ

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শেষ জানাযার নামাজ সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মে) বেলা ২টা ১৮ মিনিটে অনুষ্ঠিত জানাযার নামাজে ইমামতি করেন আল্লামা মুহিবুল হক গাছবাড়ি। জানাযার পরে আলিয়া মাঠে দোয়া অনুষ্ঠিত হয়।

জানাযায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

জানাযার আগে মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। এসময় বক্তারা মুহিতের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ